নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৭ অক্টোবর ২০২৬) মরমি সাধক, মানবতাবাদী দার্শনিক ও বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি মানবতার সুরে, সাম্যের বাণীতে আর অসাম্প্রদায়িক চেতনার অমর দর্শনে যিনি বাংলা লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবনদর্শন, কালজয়ী সংগীত ও মানবিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলা লোকসংস্কৃতির ঐশ্বর্যময় ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত প্রয়াসের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।