সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
বিজ্ঞান ও প্রযুক্তি ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে তরুণদের মাঝে যুক্তিনির্ভর চিন্তাধারা, মননশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’-এর বিভাগীয় প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহের টাউন হল মোড়সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালে ময়মনসিংহ জিলা স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ, সাধারণ সম্পাদক মুহা. মশিউল আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি পদক্ষেপ, টেকসই উন্নয়নে বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ এবং ডিজিটাল আসক্তি রোধে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধসহ বিভিন্ন বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও গঠনমূলক মতপ্রকাশের চর্চাকে উৎসাহিত করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

প্রকাশিত: 22 Oct, 2026 - 10:12 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

বিজ্ঞান ও প্রযুক্তি *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 22 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন

এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।