সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আরিফ রব্বানী ময়মনসিংহ প্রতিনিধি: 'ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা' প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  এক আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে  সংশ্লিষ্ট দপ্তরের দপ্তরপ্রধানগণ, সনাক ও টিআইবি প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনায় জানানো হয়, ময়মনসিংহ জেলায় ৭টি বিষয়ের আলোকে জেলার ১০১টি ওয়েব পোর্টালের মধ্যে ৬টি দপ্তরের ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদ পাওয়া যায়। ৫০ শতাংশের উপরে হালনাগাদ রয়েছে এমন প্রতিষ্ঠান ৮৫টি, আর ৫০ শতাংশের নিচে হালনাগাদ রয়েছে এমন প্রতিষ্ঠান ১৬টি। বর্তমান ডিজিটাল বাংলাদেশে তথ্যই সবচেয়ে বড় শক্তি। অবারিত তথ্য প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা জরুরি। প্রত্যেকটি দপ্তরে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকা উচিৎ, যার মাধ্যমে প্রয়োজনের সময় সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়া সঠিক তথ্য পেতে পারে। এছাড়াও সকল দপ্তরের ওয়েবপোর্টাল শতভাগ হালনাগাদ করা জরুরি।

সভাপতি বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ জনগণের অধিকার সুরক্ষার আইন, তবুও শতভাগ হালনাগাদ ওয়েবপোর্টাল রয়েছে মাত্র ৬টি দপ্তরের, এটি বৃদ্ধি করতে হবে। যে তথ্য প্রকাশযোগ্য এবং সার্বভৌমত্বের ক্ষতি করবে না, তা সকল জনগণের জন্য অবারিত ও উন্মুক্ত রাখতে হবে এবং এর বাস্তবিক প্রয়োগ করতে হবে। যেকোনো উন্নয়ন প্রকল্পের তথ্য জানার অধিকার সকলের জন্য অবারিত। নির্দিষ্ট সাইনবোর্ডে উন্নয়ন প্রকল্পের নাম, বরাদ্দের পরিমাণ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। তথ্য প্রাপ্তির অধিকার রাষ্ট্রের কাছে নাগরিকের আইনগত অধিকার। প্রকাশযোগ্য তথ্য দিতে তালবাহানা কোনোভাবেই কাম্য নয়। তবে সরকারি দপ্তরের সীমাবদ্ধতাও বুঝতে হবে যে কোনো কর্মকর্তা তদন্তাধীন বিষয়ে তথ্য প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে আবেদনকারীকে সহিষ্ণু হতে হবে। প্রত্যেকটি দপ্তরকে নিয়মিত ওয়েবপোর্টাল হালনাগাদ করতে হবে, প্রকাশযোগ্য তথ্য নির্দিষ্ট ফরম্যাটে চাওয়ামাত্রই সরবরাহ করতে হবে। দেশটা আমাদের, সকলের সহযোগিতায় আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রকাশিত: 28 Oct, 2026 - 11:49 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 28 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন

এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।