স্টাফ রিপোর্টার: ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। গত ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌরবিদ্যুতের বহুমুখী ব্যবহার ত্বরান্বিত করা, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (Rooftop Solar) ব্যবস্থার ব্যপক সম্প্রসারণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে এ মেলা আয়োজিত হচ্ছে।
এক্সপোতে নবায়নযোগ্য শক্তির আধুনিক উদ্ভাবন, স্মার্ট ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তি এবং সৌর খাতে উদীয়মান বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারি-বেসরকারি সকল অংশীজনদের যৌথ সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উদ্বোধনী পর্বের শুরুতে দেশের সৌরবিদ্যুৎ খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।
টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের শুভকামনা জানিয়ে তাঁদের সঙ্গে এক স্মৃতি স্মারক ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত বিভিন্ন নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রদর্শনীতে আসা তরুণ উদ্যোক্তা ও গবেষকদের সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।