সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
জাতীয় সংসদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা, ঢাকা

জাতীয় সংসদকে গতিশীল করতে 'ই-বাংলাদেশ পার্লামেন্ট' প্রকল্প বাস্তবায়ন কমিটির ১ম সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গঠিত ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং তাঁর নির্দেশনায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে সার্বিক গ্রহণযোগ্যতা ও স্বতন্ত্র পরিচিতির বিষয় বিবেচনায় নিয়ে সবার সর্বসম্মতিক্রমে মূল প্রকল্পের নাম ‘ই-পার্লামেন্ট’ পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ নির্ধারণ করা হয়।

​কাজের দ্বৈততা এড়াতে উপকমিটি গঠন

প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন উপাদানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং কাজের পুনরাবৃত্তি (ওভারল্যাপিং) পরিহারের ওপর জোর দেওয়া হয়। সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কারিগরি অবকাঠামো যথাযথভাবে যাচাই-বাছাই করতে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যরা হলেন— ​সাঈদ আল নোমান এমপি, ​লুৎফুল্লাহেল মাজেদ এমপি, আন্না মিন্জ এমপি।

​এই উপকমিটিকে পুরো প্রকল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে মূল কমিটির কাছে সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য হিসেবে বক্তব্য ও মতামত প্রদান করেন হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন।

​এ ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 04 Nov, 2026 - 05:56 PM
Logo
Thumbnail

জাতীয় সংসদকে গতিশীল করতে 'ই-বাংলাদেশ পার্লামেন্ট' প্রকল্প বাস্তবায়ন কমিটির ১ম সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 04 Nov, 2026