সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ব্যাংক, এনজিও ও বীমা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

ইসলামী ব্যাংক সুখিয়া বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে সুবিশাল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কিশোরগঞ্জ শাখার আওতাধীন সুখিয়া বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে গত ০২ নভেম্বর ২০২৬ তারিখে এক সুবিশাল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সুখিয়া বাজারের ‘মরহুম মাওলানা মতিউর রহমান সুপার মার্কেট’-এ অবস্থিত এজেন্ট ব্যাংকিংয়ের নতুন ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন মাওলানা ইলিয়াস হোসেন।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও ময়মনসিংহ জোন প্রধান মোঃ আনিছুর রহমান। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কিশোরগঞ্জ শাখা প্রধান আবু জাফর মোঃ সালেহ।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও হোসেনপুর শাখা প্রধান মোঃ মুবীনূল ইসলাম, কিশোরগঞ্জ শাখার এজেন্ট নিয়ন্ত্রণকারী ইনচার্জ কামরুল ইসলাম, অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম এবং অধ্যাপক মাওলানা মিনহাজ উদ্দিন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক্তার সোহরাবুদ্দিন, পুলেরঘাট এজেন্ট আউটলেটের ইনচার্জ মাওলানা ইদ্রিস আলী, সুখিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, ল্যান্ডমার্কের স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ, মাওলানা ফজলুল হক, ডাক্তার আজহারুল ইসলাম গোলাপ, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, আমিনুল ইসলাম ও মোঃ মন্নাস মিয়াসহ এলাকার আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার নানা সুবিধা, সহজ উপায়ে অ্যাকাউন্ট খোলা, রেমিট্যান্স গ্রহণ ও নিরাপদ লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোঃ নুরুল্লাহ আনসারী মরহুম মাওলানা মতিউর রহমান সুপার মার্কেটে এজেন্ট ব্যাংকিংয়ের নতুন ভবনে উপস্থিত সকল অতিথি ও গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগতম জানান।

পরিশেষে সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে জমকালো এই গ্রাহক সমাবেশের সমাপ্তি ঘটে।

প্রকাশিত: 04 Nov, 2026 - 05:58 PM
Logo
Thumbnail

ইসলামী ব্যাংক সুখিয়া বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে সুবিশাল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ব্যাংক, এনজিও ও বীমা *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 04 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন

এই ক্যাটাগরিতে আর কোনো সংবাদ নেই।