মোঃ সুমন মিয়া, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট তারা মার্কেট এলাকায় তাদের সন্দেহজনক অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি নজরে আনেন।
পর পরই দুই ব্যক্তিকে আট করা হয়। আটককৃতরা হলেন- ওহিদ মিয়া, পিতা: সিরাজ মিয়া, গ্রাম: বিটাদিয়া, কটিয়াদী এবং জাকির মিয়া, পিতা: হাইসু মিয়া, গ্রাম: গিলাকান্দি, কটিয়াদী।
পরে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘটনার পর আটক দুজনকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।