সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
যুব ও ক্রীড়া ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সম্মাননা প্রদান

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের যৌথ আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সকালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে মূল আলোচনা সভা, যুব ঋণের চেক হস্তান্তর এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি দেশের তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

​আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

​ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুণ-অর-রশীদ।

​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক হস্তান্তর করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রকাশিত: 01 Nov, 2026 - 10:18 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সম্মাননা প্রদান

যুব ও ক্রীড়া *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 01 Nov, 2026