নিজস্ব প্রতিবেদক: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে অদ্য ১ নভেম্বর ২০২৬ কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, পুলিশ সুপার ও সিভিল সার্জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম শামীম, কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক, অনুষ্ঠানের সূচনায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং তীয় উন্নয়নে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।