সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
মোবাইল কোর্ট পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

​নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে মো. দ্বীন ইসলাম (২৫) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মো. দ্বীন ইসলাম উপজেলার সুখিয়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

​মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে প্রশাসনের এমন কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রকাশিত: 03 Nov, 2026 - 12:10 AM
Logo
Thumbnail

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

মোবাইল কোর্ট *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 03 Nov, 2026