সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা, ঢাকা

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

​নিজস্ব প্রতিবেদক: "অভিবাসন মানে কেবল বিদেশে প্রেরিত রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা নয়; এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দেশের মানুষের অধিকার, মানবীয় মর্যাদা এবং সার্বিক নিরাপত্তা। কিন্তু এই রেমিট্যান্সের অর্জনের নেপথ্যে লুকিয়ে রয়েছে আমাদের সাধারণ শ্রমজীবী নাগরিকদের সীমাহীন দুঃখ-কষ্ট ও ত্যাগ।"

​৪ নভেম্বর, ২০২৬ (বুধবার) রাজধানীর হোটেল ওয়েস্টিন ঢাকায় ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WARBE Development Foundation) আয়োজিত "অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক ককাসের উদ্বোধন" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে স্পীকার প্রবাসী শ্রমিকদের বিশেষ করে নারী অভিবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রের অবর্ণনীয় দুর্ভোগের কথা গভীর উদ্বেগের সাথে স্মরণ করেন। তিনি বলেন, "বিগত স্বৈরাচারী শাসনের আমলে কর্মী পাঠাতে চরম অব্যবস্থাপনা এবং দালাল চক্রের দৌরাত্ম্যের কারণে প্রবাসীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে, যার ফলে গত বছরগুলোতে অনেক দেশে উল্লেখযোগ্য হারে কর্মী প্রেরণ ব্যাহত হয়েছে।"

​তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের নিজস্ব আইন ও নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি অভিবাসী গ্রহণকারী দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শ্রমিক স্বার্থ সংরক্ষণ করতে হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে এমন এক পর্যায় নিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই একটি সুশৃঙ্খল অভিবাসন গন্তব্য (Migration Destination) হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। স্পীকার আশা প্রকাশ করেন, নবগঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের মাধ্যমে সংসদ সদস্যগণ সরাসরি মাঠপর্যায়ে অভিবাসন আইনের বাস্তবায়ন তদারকি করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। তিনি প্রবাসীদের রেমিট্যান্সকে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে বলেন, "বিদেশী মাটিতে আমাদের শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণ ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। বিদেশে অবস্থিত আমাদের কূটনৈতিক মিশনগুলোকে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।"

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ​পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ​মোঃ নুরুল হক এমপি, ​সংসদীয় ককাসের সভাপতি এবিএম মোশাররফ হোসেন, এমপি এবং ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানের শুভ সূচনা করে উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদীয় ককাসের মহাসচিব মাহমুদা হাবিবা, এমপি।

উদ্বোধনী পর্ব শেষে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন- ​পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ তৌফিকুর রহমান, 

উইটনেস ফাউন্ডেশনের সভাপতি ​শিপা হাফিজা, জাতীয় আইএলও এর কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ​আইওএম শাহরিন মুনির, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও উইনরক ইন্টারন্যাশনাল ​দিপ্তা রক্ষিত।

​আলোচকবৃন্দ প্রবাসীদের নিরাপদ অভিবাসন এবং তাদের আর্থ-সামাজিক ও মনোসামাজিক সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া মানবপাচার প্রতিরোধে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।

​অনুষ্ঠানে ককাসের নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষক এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 05 Nov, 2026 - 10:51 AM
Logo
Thumbnail

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 05 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন