সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ধর্ম হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

শারদীয় দুর্গাপূজায় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি পরিদর্শনে মাসুদ আলম, জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া জমিদার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ আলম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে যান এবং সেখানে পূজার সার্বিক খোঁজ-খবর নেন। পরিদর্শন শেষে তিনি গাঙ্গাটিয়া জমিদার শ্রী মানবেন্দ্র নাথ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরী তাকে স্বাগত জানান এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

মাসুদ আলম বলেন, গাঙ্গাটিয়া জমিদার বাড়ির দুর্গাপূজা শত বছরের ঐতিহ্য বহন করে। এখানকার পূজা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। হিন্দু-মুসলমান সকলে মিলে এই উৎসবকে সার্বজনীন করে তুলেছে। তিনি জমিদার বাড়ির পূজার সফলতা কামনা করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আমরা আনন্দিত।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 20 Oct, 2026 - 10:36 PM
Logo
Thumbnail

শারদীয় দুর্গাপূজায় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি পরিদর্শনে মাসুদ আলম, জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

ধর্ম *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 20 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন