সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ধর্ম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

​পাকুন্দিয়ায় পীরে কামেল আঃ হেকিম মির্জাপুরীর বাৎসরিক ওরশ মাহফিল সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পীরে কামেল আঃ হেকিম মির্জাপুরী সাহেবের বাৎসরিক ওরশ মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) উপজেলার ১০ নং সুখিয়া ইউনিয়নের খলিশাখালী আশুতিয়া পুরাতন বাজার সংলগ্ন প্রাঙ্গণে এই আধ্যাত্মিক মহাআয়োজন সম্পন্ন হয়।

​দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-আশেকান, মুরিদান ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আযকার এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পীর সাহেবের রূহের মাগফিরাত কামনা করা হয়।

​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ১০ নং সুখিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন-অর-রশিদ কাজল ও ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুল হাসান মাসুদ।

​এছাড়াও ওরশ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ১০ নং সুখিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ওরশ প্রাঙ্গণে পৌঁছালে আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং দেশ, জাতি ও স্থানীয় জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রকাশিত: 03 Nov, 2026 - 06:59 AM
Logo
Thumbnail

​পাকুন্দিয়ায় পীরে কামেল আঃ হেকিম মির্জাপুরীর বাৎসরিক ওরশ মাহফিল সম্পন্ন

ধর্ম *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 03 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন