নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। তিনি সতাল অগ্রগামী পূজামণ্ডপ এবং হরিজন হেলা যুব সংগঠনের পূজামণ্ডপ ও মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পরে মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জেলা প্রশাসক মহোদয় বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।