সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্থানীয় সরকার ও প্রশাসন কুলিয়ারচর, কিশোরগঞ্জ, ঢাকা

কুলিয়ারচরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, ইউএনও সাফফাত আরা সাঈদ’র কৃতজ্ঞতা প্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক: ‎কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সহযোগিতা করায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

এক বার্তায় ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, মাননীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, ট্যাগ অফিসার, ভিজিল্যান্স টিমের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবসহ সবার আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এগিয়ে যাবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশিত: 22 Oct, 2026 - 07:34 PM
Logo
Thumbnail

কুলিয়ারচরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, ইউএনও সাফফাত আরা সাঈদ’র কৃতজ্ঞতা প্রকাশ

স্থানীয় সরকার ও প্রশাসন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 22 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন