সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
হাসপাতাল ও চিকিৎসা হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

হোসেনপুরে কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারায়ণঢহর গ্রামে ‘কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন’ এর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইন চলাকালে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও ফিড কোম্পানির সৌজন্যে ঔষধ এবং পশুখাদ্য বিতরণ করা হয়। দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি ও ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে দুই শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির।

এছাড়া কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ভেটেরিনারি প্র্যাকটিশনারগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীবৃন্দ, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি, পশুখাদ্য বিক্রেতা ও স্থানীয় খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার এবং বৈশ্বিক হুমকি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে খামারীসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রকাশিত: 22 Oct, 2026 - 10:36 PM
Logo
Thumbnail

হোসেনপুরে কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত

হাসপাতাল ও চিকিৎসা *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 22 Oct, 2026