নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর রবিবার সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও হাসপাতালের সামগ্রিক সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য, হাসপাতালের চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের যথাযথ সুবিধা নিশ্চিতকরণ এবং হাসপাতাল পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।