সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
হাসপাতাল ও চিকিৎসা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে ডিসির মানবিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আরিফ রব্বানী ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের মানবিক  সহযোগিতায় জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত ৯ বছর বয়সী শিশু সোহানুর ইসলাম রাব্বীর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাব্বী ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ শেফালী খাতুনের ছেলে। জন্মগত হৃদরোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকায় পরিবারটির পাশে দাঁড়ায় ময়মনসিংহের জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাইফুর রহমানের মানবিকতায় গত (২০ অক্টোবর ২০২৬) তারিখে রাজধানীর একটি স্বনামধন্য মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে দাঁড়ানোর ফলে  জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মা শেফালী তার পরিবার। সফল অস্ত্রোপচারের  রাব্বী সুস্থ হয়ে ওঠায় পরিবারে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন পরিবারটির জন্য এ সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রাব্বী ও তার মা ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাব্বীর চিকিৎসায় সহযোগিতা এবং দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত সংকটে থাকা পরিবারের জন্য প্রশাসনের সহযোগিতা নতুন করে আশার সঞ্চার করতে পারে।

রাব্বীর সফল অস্ত্রোপচার ও সুস্থতার পথে এগিয়ে চলা তার পরিবারে স্বস্তি ফিরিয়ে এনেছে। শিশুটির পূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ ময়মনসিংহের  জেলা প্রশাসক আগামীতেও  অব্যাহত রাখবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

প্রকাশিত: 01 Nov, 2026 - 12:51 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে ডিসির মানবিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

হাসপাতাল ও চিকিৎসা *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 01 Nov, 2026