সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সড়ক, সেতু ও পরিবহন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে বিআরটিএ'র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আরিফ রব্বানী ময়মনসিংহ প্রতিনিধি: নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপ্রাদ কে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সবার সম্মিলিত উদ্যোগে বেপরোয়া গতি, অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়কে দূর্ঘটনা ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বাড়ানোর জন্য ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়। 

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আনিসুর রহমান, মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ অনেকে। আলোচনা সভা শেষে গাড়ী চালানোতে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলায় ৫ ড্রাইভারকে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ অটো, ভটভটি ও নসিমন চলাচল বন্ধ এবং প্রশিক্ষিত চালকের মাধ্যমে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে নির্দিষ্ট গতিসীমা বজায় রেখে সড়ক আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান।

দিবসটি যথাযোগ্য মর্যাদায়  উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে  ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, ফুটপাত ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এসময় জেলা প্রশাসক তার বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, গাড়ির ফিটনেস ঠিক রাখা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার জরুরি। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং গাড়িতে সিটবেল্ট বাঁধার বিষয়েও গুরুত্ব দেন।

প্রকাশিত: 28 Oct, 2026 - 10:10 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে বিআরটিএ'র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক, সেতু ও পরিবহন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 28 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন