স্টাফ রিপোর্টার:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর আদর্শ কলেজে (বুধবার, ১৪ অক্টোবর) বেলা ১টায় ‘নিরাপদ সড়ক চাই’ পাকুন্দিয়া উপজেলা কমিটির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন চর আদর্শ কলেজের অধ্যক্ষ ও নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান সুপেল, সহকারী অধ্যাপক মোছা. সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ, প্রভাষক পীযুষ সরকার, নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া উপজেলা কমিটির আহ্বায়ক ডা. মো. বোরহান উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি ও উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ও ছড়াকার গোলাপ আমিন, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল মোহাম্মদ গাউছ শাওন, ডা. শহিদুল ইসলাম মাসুদ, ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামরুজ্জামান খসরু, নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির সদস্য সচিব কবি ও সাংবাদিক আফসার আশরাফী।
নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির সদস্য মর্তুজা কবির শিমুল, আবুল কালাম, মো. নাছির উদ্দিন সহ কলেজের অন্যান্য প্রভাষক এবং সহকারী অধ্যাপক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চর আদর্শ কলেজে ফলদ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শেষে নেতৃবৃন্দরা জানান পরবর্তী বৃক্ষরোপণ কর্মসূচি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও অব্যাহত থাকবে।