সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
আইন-আদালত, বিচার ও সংসদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা, ঢাকা

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ৩রা নভেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশগ্রহণ করেন।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে জনবান্ধব ও সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদে স্পষ্টভাবে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’-এর কথা বলা হয়েছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 03 Nov, 2026 - 07:44 PM
Logo
Thumbnail

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত

আইন-আদালত, বিচার ও সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 03 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন