সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
আইন-আদালত, বিচার ও সংসদ হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

হোসেনপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেফতার ০৩

সঞ্জিত চন্দ্র শীল, (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের হোসেনপুরে গত ০৫ মাস আগে নিখোঁজ হওয়া যুবক সালমানের (২১) মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই দেহাংশের কঙ্কাল উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন পাশের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে মোঃ মাফি মিয়া (২০),শাকিল মিয়া (১৮) ও মোঃ রফিক মিয়া (১৯)।

​পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম সালমান গত ১৮ মে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয়। ওই নিখোঁজ ঘটনার তদন্তে নেমে কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ গত বৃহস্পতিবার রাতে জেলার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর চৌকিদার বাড়ি এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাকিল ও মাহিন নামের সহোদর দুই ভাইকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সালমানকে হত্যার পর লাশ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করে। এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বিকেলে গ্রেফতারকৃতদের সঙ্গে নিয়ে জেলা ডিবি পুলিশ হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা এলাকায় অভিযান চালান। সেখানে তাদের দেখানো নরসুন্দা নদীর কচুরিপানার নীচ থেকে হতভাগ্য সালমানের দেহাংশের কঙ্কাল উদ্ধার করেন।

​দীর্ঘদিন পর নিখোঁজ যুবকের এমন নির্মম মৃত্যু ও কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের পাশাপাশি সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ জানান, নিখোঁজের পর পরই পুলিশ যথাযথ ভুমিকা নিলে আজ সালমানের কঙ্কাল উদ্ধারের পরিবর্তে হয়ত জীবিত উদ্ধার করা সম্ভব হতো। এসময় উপস্থিত এলাকাবাসী ওই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি ডিবি পুলিশের তদন্ত করছেন। তাই তারাই বিস্তারিত তথ্য জানাবেন। তবে কিশোরগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক মোঃ জাকির হোসেন বলেন, আগামীকাল শনিবার জেলা পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশিত: 16 Oct, 2026 - 10:04 PM
Logo
Thumbnail

হোসেনপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেফতার ০৩

আইন-আদালত, বিচার ও সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 16 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন