সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
আইন-আদালত, বিচার ও সংসদ ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে (অঞ্চল-৩) বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে এবং উশিকা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাটাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৩ ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথি তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের  ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধকরণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট জরিমানা ও দন্ড বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল, সহকারী লাইসেন্স পরিদর্শক মো: শফিকুল ইসলাম, সুমন আহমেদ, উশিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আ: কদ্দুছ, নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমদ, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলামসহ স্থানীয় স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে তা নিয়ন্ত্রণে আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। সেই সাথে তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমিয়ে আনার ওপর আলোকপাত করা হয়।

প্রকাশিত: 08 Oct, 2026 - 07:54 PM
Logo
Thumbnail

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

আইন-আদালত, বিচার ও সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 08 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন