২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা ০১:০০ টায় কিশোরগঞ্জের লতিবপুর বাজার সংলগ্ন জমিতে অনুমোদন বিহীন ভাবে ড্রেজারের মাধ্যমে মাটি/বালু উত্তোলন হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার সত্যতা পাওয়া যাওয়ায় ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ এর ক ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
এ সময় রশিদাবাদ ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা পুলিশ সদস্যগণ ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।