সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
আইন-আদালত, বিচার ও সংসদ ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ 

‎ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত আইন বাস্তবায়নে ব্যবসায়ী মালিক সমিতির সদস্যদের করণীয় নিয়ে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর মেজবানখানা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

‎ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ বাস্তবায়নে বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সদস্যগণের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আইন বাস্তবায়ন এবং তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

‎সভায় সভাপতিত্ব করেন নাটাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এতে বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

‎সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে আইন মেনে চলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎সভায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের ভূমিকা এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হয়।

‎‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

প্রকাশিত: 25 Sep, 2026 - 10:37 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

আইন-আদালত, বিচার ও সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 25 Sep, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন