সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ধর্ম ফুলপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে মসজিদে উঠে ইমামের উপর হামলার অভিযোগ

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মসজিদে উঠে খুতবার পুর্বে ইমামের উপর হামলা করে তাকে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হামলাকারী অভিযুক্ত যুবকের নাম কাওছার আহমেদ। সে স্থানীয় সারোয়ার হোসেনের পুত্র। স্থানীয়দের দাবী কাওছার একজন মাদকসেবী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার  ভাইটকান্দি পূর্বপাড়া সোহরাব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে জুমার খুতবার পূর্ব মুহূর্তে ইমাম হাফেজ মাওলানা আল-আমিনকে জুতাপেটা ও লাথি মারার ঘটনায় এলাকা ব্যাপক সমালোচনা চলছে।

ইমামের অভিযোগ, ওই এলাকার সারোয়ার হোসেনের ছেলে কাওছারের সঙ্গে একটি মেয়ের বিয়ের আলাপ চলাকালে মেয়েপক্ষ ইমামের কাছে তার সম্পর্কে জানতে চান। তখন ইমাম বলেন, ‘শুনেছি কাওছার নেশাপানি করেন।’ এ কথার জের ধরে শুক্রবার জুমার খুতবার পূর্ব মুহূর্তে মসজিদের মিম্বারের কাছে উপস্থিত মুসল্লিদের সামনে তাকে টেনেহিঁচড়ে জুতাপেটা ও লাথি মারা হয় বলে অভিযোগ করেন ইমাম।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, কাওছার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক বিক্রির পাশাপাশি নিজেও মাদক সেবন করেন। 

ঘটনার পর শুক্রবার রাতে স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে ফুলপুর থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানান। পরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রকাশিত: 26 Sep, 2026 - 11:31 AM
Logo
Thumbnail

ময়মনসিংহের ফুলপুরে মসজিদে উঠে ইমামের উপর হামলার অভিযোগ

ধর্ম *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 26 Sep, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন