সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
আইন-আদালত, বিচার ও সংসদ পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

পাকুন্দিয়ায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ধান ক্ষেত থেকে মোঃ রমজান মিয়া নামের এক যুবকের মরদেহ পাওয়া গিয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি পাওয়া যায়। সে উক্ত গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোসল করতে লঙ্গী নিয়ে পুকুরে যায় রমজান। সম্ভাবত গোসল না করে মাছ ধরার জন্য জাল নিয়ে পাশ্ববর্তী ধান ক্ষেতে যায়। পরিবারের লোকজন তাকে সারাদিন দেখতে না পেয়ে বাড়ির কয়েকজনকে জানালে সবাই খুঁজতে বের হয়। একপর্যায়ে তার লাশ ধান ক্ষেতে দেখতে পান।

প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন/ধারালো অস্ত্রের দাগ আছে কিনা তা জানা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

ঠুটারজঙ্গল গ্রামের বাসিন্দারা জানান, সে সুখিয়া ইউনিয়ন মৎসজীবী দলের সহ-সভাপতি ছিলেন। এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে রমজানের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকাবাসী এই ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যা জনিত মৃত্যু হলে অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা যায়নি।

মৃত্যুকালে সে স্ত্রী, এক ছেলে এক মেয়ে এবং অনাগত শিশু সহ অনেককে রেখে গেছেন।

প্রকাশিত: 26 Sep, 2026 - 10:21 PM
Logo
Thumbnail

পাকুন্দিয়ায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আইন-আদালত, বিচার ও সংসদ *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 26 Sep, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন