সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
ধর্ম ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ সদরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ‎সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সভায় সহকারী কমিশনার ভূমি জাকারিয়া হোসেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী, সিনিয়র উপজেলা মৎস অফিসার সামসুজ্জামান মাসুম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন,উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ উপজেলা ও মহানগর পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অন্যতম নেতা মুঞ্জুরুল হক মুঞ্জু,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 30 Sep, 2026 - 07:31 PM
Logo
Thumbnail

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা

ধর্ম *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 30 Sep, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন