সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্থানীয় সরকার ও প্রশাসন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহ সদরে নবাগত এসিল্যান্ড জাকারিয়া হোসেন এর যোগদান

আরিফ রববানী ময়মনসিংহ।

হয়রানীমুক্ত স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাকারিয়া হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি সদরের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এর নিকট থেকে  দায়িত্ব বুঝে নেন। এদিন বিদায়ী ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায়ী ও আগমনী শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সদর উপজেলা  অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনকে   ফুলেল শুভেচ্ছায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বরণ করার পরই উপজেলায় নবাগত  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানেসহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনকে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ  ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য।  ইতঃপূর্বে তিনি একই পদে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ও বালাগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি  উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠি গ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী

অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি করেন। সেই

অভিযানে তিনি ১০ জন আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করাসহ আরো ১৩ জন আসামিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছ থেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন (বোমা মেশিন ও লোকাল ড্রেজার) ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করে আলোচনায় আসেন। 

নবাগত সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে (ভূমি) অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামুলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সে লক্ষে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রকাশিত: 25 Sep, 2026 - 10:46 PM
Logo
Thumbnail

ময়মনসিংহ সদরে নবাগত এসিল্যান্ড জাকারিয়া হোসেন এর যোগদান

স্থানীয় সরকার ও প্রশাসন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 25 Sep, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন