নিজস্ব প্রতিবেদক:
গতকাল (১১ অক্টোবর ২০২৬) তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ।