সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ

ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি কামাল হোসেন

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. কামাল হোসেন। তিনি পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত।

সোমবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে  বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে তাকে সভাপতি মনোনীত করে আগামী  ছয় মাসের জন্য ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই এডহক কমিটির  অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অনুমোদনপত্রে কামাল হোসেন কে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে ছিদ্দিকুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মোখলেছুর রহমান রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে কামাল হোসেন দাওশা পীরগঞ্জ

উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- এই কমিটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করার কথা জানিয়ে আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফতুল্লা পাইলট হাই স্কুলকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত  এডহক কমিটির সভাপতি মো. কামাল হোসেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ত্রিশাল কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

প্রকাশিত: 20 Oct, 2026 - 10:04 PM
Logo
Thumbnail

ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি কামাল হোসেন

শিক্ষাপ্রতিষ্ঠান *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 20 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন