সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
শিক্ষাপ্রতিষ্ঠান পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

হাজী জাফর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণোৎসব সম্পন্ন

‎নিজস্ব প্রতিবেদক: ‎বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী এগারসিন্দুর ইউনিয়নের জামালপুরে অবস্থিত হাজী জাফর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি (সাধারণ ও বিএমটি) শাখার শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ৫ই নভেম্বর (বৃহস্পতিবার) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন এমপি। হাজী জাফর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মো: শওকত ওসমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য মোঃ আহমেদ হামিদ হাসান তানিম।

এছাড়াও পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: তৌফিকুল ইসলাম তৌফিক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩ নং চরফরাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন (ভিপি কামাল), পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাকুন্দিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবদুল কদ্দুস মোমেন, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ নাথ, সাবেক উপাধ্যক্ষ মোঃ সামসুজ্জামান, হাজী জাফর আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ সাখাওয়াত মাস্টার, গভর্নিং বডির সদস্য ও রফিক লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মোঃ মিনহাজ উদ্দিন, গভর্নিং বডির সদস্য শাহাব উদ্দিন মাষ্টার, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ এস এ এম মিনহাজ উদ্দিন, চর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান খান সুমন, আসিয়া বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরে আলম, মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল আলম ছোটন, পাকুন্দিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শামসুল হক মিঠু, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল হক উজ্জ্বল ও সাবেক আহবায়ক মানিক, পাকুন্দিয়া পৌর সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি  মাহফুজ আহমেদ, সহ সভাপতি শাহীন আলম শাহীন, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন ভূইয়া বাচ্চু ও সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম শাহীন, ‎এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রহিম,ভপাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: সানভী, উপজেলা বিএনপির সদস্য সৈয়দুজ্জামান সৈয়দ, এগারসিন্দুর ছাত্রদলের সভাপতি মোঃ রবিউল আউয়াল, পাকুন্দিয়া সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক মো: এনামুল হক বিজয়।

অন্যান্যদের মধ্যে জগদ্বীশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিব কুমার সাহা, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির খুর্শিদ উদ্দিন ও এখলাছ উদ্দিন, হাবিবুর রহমান মুর্শিদ, ক্বারী আলাউদ্দিন, মহসিন মেম্বার, কাশেম মেম্বার, ওলি মাহমুদ, তাঁতী দলের সাধারণ সম্পাদক কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী জাফর আলী ডিগ্রি কলেজের শিক্ষক - শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এবং অভিভাবকবৃন্দ। 

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কলেজের প্রভাষক  ইংরেজি মো: রেদুয়ানুল হক, গীতা পাঠ করেন প্রভাষক সীমা রায়।অনুষ্ঠানের শুরুতে নবাগত (নবীন) শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (সংবর্ধনা ক্রেস্ট) প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন হাজী জাফর আলী ডিগ্রি কলেজের শিক্ষক - শিক্ষিকা খুবই ভালো ও শিক্ষার্থীদের পড়ানোর প্রতি খুবই আন্তরিক। তিনি বলেন এ কলেজে লেখা পড়ার মান অত্যন্ত ভালো, এখানে চার জেলার শিক্ষার্থী পড়ে,শিক্ষার্থীদের কল্যাণে

‎কলেজ জাতীয়করণের সর্বোচ্চ আশ্বাস দেন প্রধান অতিথি। বিশেষ অতিথিবৃন্দও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও কলেজের শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার পরামর্শ দেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ প্রায় ১০০০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। মধ্যাহৃভোজের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য-যৌথভাবে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সফলভাবে সঞ্চালনা করেন হাজী জাফর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) মোঃ তরিকুল হাসান শাহীন ও প্রভাষক (বাংলা) মোঃ এহসান শরীফ।

প্রকাশিত: 05 Nov, 2026 - 06:59 PM
Logo
Thumbnail

হাজী জাফর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণোৎসব সম্পন্ন

শিক্ষাপ্রতিষ্ঠান *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 05 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন