নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) শিক্ষার্থীদের মাঝে আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
এ সময় তিনি বিদ্যালয়ের মাঠ, ভবন ও ড্রেন সংস্কারকাজের শুভ উদ্বোধন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের এ উদ্যোগ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ উপস্থিত ছিলেন।