সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
শিক্ষাপ্রতিষ্ঠান হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করেন কর্মরত শিক্ষকরা। ওই কর্মসূচিতে অংশ নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের চাকরি সরকারিকরণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানান ।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল, পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ খাইরুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষকরা।

প্রকাশিত: 05 Oct, 2026 - 02:32 PM
Logo
Thumbnail

কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষাপ্রতিষ্ঠান *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 05 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন