সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
শিক্ষাপ্রতিষ্ঠান হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

হোসেনপুরে বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর বাগাচির (শেখ বাড়ি) এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং অসহায় এতিম শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানটির যাত্রা উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারচাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল্লাহ। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি হাজী আবুল কাসেম মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহসভাপতি মো. আব্দুল মোতালেব। 

অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আবুল বাসার সাদেক শেখ ও বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইটনা, কিশোরগঞ্জের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল মনসুর (শরিফ শেখ) এবং আমান গ্রুপের স্পিনিং ডিভিশনের ম্যানেজার মো. জাহিরুল ইসলাম শেখ।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিজীবী মো. আব্দুস সালাম শেখ, মো. আবুল হোসাইন ছিব্বর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস শেখ, মো. ছায়েম উদ্দিন শেখ এবং এমএসসি ডিগ্রিধারী মো. তোহিদুজ্জামান সুমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো এলাকার শিশু-কিশোরদের মধ্যে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল বাসার সাদেক শেখ (বিএসসি ইঞ্জিনিয়ারিং ও পিজিডি)। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা ও এতিমখানা ভবিষ্যতে এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশিত: 07 Nov, 2026 - 11:54 PM
Logo
Thumbnail

হোসেনপুরে বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠান *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 07 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন