সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৬ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোবিন্দপুর চাইল্ড কেয়ার আদর্শ প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উজ্জ্বল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হোসেনপুর উপজেলা মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম বুলবুল।
এছাড়াও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল্লাহ আল মামুন, এসারডি কলেজের অধ্যাপক সৈয়দুজ্জামান পলাশ, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল, রায়পাশা মফিজ উদ্দিন মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিদ্দিক হোসেন মেম্বার ও চাইল্ড কেয়ারে অধ্যায়নরত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবিএম সিদ্দিক চঞ্চল তাঁর বক্তব্যে বলেন, আজকের এই উপহার যারা পেয়েছ, আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা, তোমাদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমে বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী ও সুন্দর দেশে রূপ নেবে।
উক্ত অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন চাইল্ড কেয়ার প্রি কিন্ডারগার্টেনের পরিচালক মাজহারুল ইসলাম। চাইল্ড কেয়ার আদর্শ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ লিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।