সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

২৭০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করল সোনালী স্বপ্ন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: সোনালী স্বপ্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ২৭০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় সোনালী স্বপ্ন ফাউনেশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এ বিতরণ করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সন্তানদের সব আবদার পূরণ করা উচিত নয়। বয়স ও সামর্থ্য বিবেচনা করে তাদের আবদার পূরণ করতে হবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল ও মোবাইল ফোন তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় সন্তানরা আবদার করবেই। কিন্তু সব আবদার পূরণ করা সঠিক নয়। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে আবদার বিবেচনা করতে হবে। অষ্টম শ্রেণিতে পড়া একটি শিশুর হাতে কোনোভাবেই পালসার বা আরটিআরের মতো ভারী মোটরসাইকেল তুলে দেওয়া উচিত নয়।’

সম্প্রতি আফতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করে সংসদ সদস্য বলেন, ‘এখন শিশুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পাচ্ছে, ক্রেস্ট, বৃত্তির টাকা ও সনদপত্র অর্জন করছে। তাদের সময়ে এ ধরনের সুযোগ ছিল না। বর্তমানে বিভিন্ন সংগঠন শিশুদের মেধা বিকাশে কাজ করছে, যা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।’

বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদের একা সন্তান লালন-পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি মায়েদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা, দায়িত্বশীলতা ও যথাযথ দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 22 Oct, 2026 - 08:11 PM
Logo
Thumbnail

২৭০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করল সোনালী স্বপ্ন ফাউন্ডেশন

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 22 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন