নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নেত্রকোণা জেলা জামায়াতের জেলা কার্যালয়, কুরপাড়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, নেত্রকোনা জেলা জামায়াত সেক্রেটারি মোঃ বদরুল আমীন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা এমপি, বায়তুলমাল সেক্রেটারি নেত্রকোনা মোঃ নিজাম উদ্দীন, নেত্রকোনা জেলা জামায়াত। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
প্রধান অতিথি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান এবং দায়িত্বশীলদের নিয়ে একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।