সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

গ্রেফতারের ভয় দেখিয়ে সরকার মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করছে: এনসিপি নেতা অ্যাড. মাহবুব

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বঞ্চনা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, মতপ্রকাশের সীমাবদ্ধতা, মানবাধিকার নিয়ে উদ্বেগ এবং মানুষের জমে থাকা ক্ষোভ থেকেই জুলাইয়ের গণ-আন্দোলন হয়েছিলো। কিন্তুু বর্তমান বিএনপি  সরকার ক্ষমতায় বসার পর সেই ফ্যাসিবাদী সরকারের কর্মকান্ড গুলোকেই অনুসরণ করছে। তারই অংশ হিসাবে ভালুকার বিউটি পার্লার ব্যবসায়ী সাথী আক্তারকে গ্রেফতার করে মানুষের কন্ঠ রোধ করার চেষ্টা করেছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম। তিনি বলেন-  গ্রেফতারের ভয় দেখিয়ে সরকার মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি জেলা কার্যালয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে প্রতিরোধমূলক ভুক্তভোগী সাথী আক্তারকে গ্রেফতার এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অ্যাডভোকেট মাহবুব উল আলম।

এর আগে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকায় সাথী বিউটি পার্লারের স্বত্বাধিকারী হনুফা আক্তার সাথী (৩০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করায় তাকে গ্রেফতার করে ২৬ শে অক্টোবর  বিজ্ঞ আদালতে প্রেরণ করে ভালুকা মডেল থানা পুলিশ। পরবর্তীতে বুধবার ২৮ শে অক্টোবর বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি দেন।

এর আগে ২৭ শে অক্টোবর বিকালে ময়মনসিংহের  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে সাথী আক্তারকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার মুক্তির দাবী জানিয়েছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম। সাথীর জামিনের পর ফের সংবাদ সম্মেলনে  সাথীকে গ্রেফতার করে সরকার মানুষের কন্ঠ রোধ করার চালানোর কৌশল করেছিলো অভিযোগ করে তিনি বলেন- একটি সুস্থ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক সমাজে নাগরিকের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা। কিন্তু বর্তমান সরকার  বিভিন্ন আইন, নীতি বা পদক্ষেপ ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ বা বাকস্বাধীনতা সংকুচিত করছে- ভালুকার বিউটি পার্লার ব্যবসায়ী সাথী আক্তারকে গ্রেফতার করে তা প্রমাণিত করেছে। এসময় তিনি গণতান্ত্রিক সমাজে নাগরিকের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার অধিকার বাস্তবায়নে সাথী আক্তারকে জামিনে মুক্তি দেওয়ায় বিজ্ঞ আদালতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রকাশিত: 29 Oct, 2026 - 10:50 PM
Logo
Thumbnail

গ্রেফতারের ভয় দেখিয়ে সরকার মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করছে: এনসিপি নেতা অ্যাড. মাহবুব

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 29 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন