পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন পাকুন্দিয়া দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৫ নভেম্বর ২০২৬) পাকুন্দিয়া পার্টি অফিসে তিনি উপস্থিত হলে স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এলাকার সার্বিক সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে আলোচনা করেন। এসময় তিনি বলেন, "তৃণমূলের নেতা-কর্মীরাই সংগঠনের আসল শক্তি। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।" তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলার স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।