সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, ময়মনসিংহ

প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে যুবদল নেতা মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শোডাউন

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ নগরীতে  শোডাউন করেছে  ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দক্ষিণ জেলা যুবদলের মূল কর্মসূচিতে অংশ নেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবনেতা 

আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তার নেতৃত্বে  ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। মিছিলে আব্দুল্লাহ আল মামুন মন্ডল সকল  নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নেতৃত্ব দেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ঐক্য, সম্প্রীতি ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিলো আগামীদিনে দেশ গঠনে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও  বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহবান জানান নির্যাতিত এই যুব নেতা।

প্রকাশিত: 29 Oct, 2026 - 10:47 PM
Logo
Thumbnail

প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে যুবদল নেতা মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শোডাউন

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 29 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন