সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরীর মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত  সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে করণীয় নির্ধারণের লক্ষ্যে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মীর সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ  তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তূর্ণমুল সাংবাদিক কল্যাণ  সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুপম মিয়া,তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মীর সিরাজুল ইসলাম জানান- সংগঠনের প্রতিটি সদস্যকে একটি ডাটাবেজের আওতায় আনা হচ্ছে, যাতে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে সদস্যদের পরিচয় যাচাই করা সম্ভব হয়। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রংপুরে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন। শিগগিরই জায়গা নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

বাংলাদেশ তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূগীর সঞ্চালনায় বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আবুল বাশার লিঙ্কন, আরিফ রব্বানী, মিজানুর রহমান, মিজানুর রহমান মানিক, আসাদুল্লাহ হাদিস,সাদিয়া আক্তার, সাইদুল ইসলাম অন্তর, জাহাঙ্গীর আকন্দসহ  ময়মনসিংহ বিভাগীয় এলাকার বিভিন্ন জেলার প্রতিনিধি এবং বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধান অতিথি জানান, কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, গুরুতর আহত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান, মিথ্যা মামলায় হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও আর্থিক সহায়তা দেওয়া, অসচ্ছল সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় সহযোগিতা করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ।

সভায় মেয়াদোত্তীর্ণ জেলা, বিভাগীয় ও মহানগর কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যোগ্যতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে মূলধারার সাংবাদিকদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যারা নিয়মিত সংবাদ প্রকাশে সক্রিয় নন, তাদের সদস্যপদ না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান নেওয়ার বিষয়েও সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রকাশিত: 24 Oct, 2026 - 03:17 PM
Logo
Thumbnail

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 24 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন