সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা

২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত ১৩ জন শহীদ ও শতাধিক আহত নেতাকর্মীর স্মরণে এবং খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বিকেলে শহীদি মসজিদের সম্মুখভাগ থেকে জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে আখড়াবাজারস্থ বিজয় চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

জেলা নায়েবে আমীর মাওলানা মো. আজিজুল হকের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী আ ন ম নয়িমের সুচারুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "পল্টনের নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। লগি-বৈঠার খুনিদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাওলানা আ ম ম আব্দুল হক, সদর আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শিবির সভাপতি মুজাহিদ বিল্লাহ এবং জেলা অফিস সম্পাদক মাওলানা এ কে এম সানাউল্লাহ।

এ সময় জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশারফ হোসেন লোকমান, সহকারী জেলা সেক্রেটারী কাজী সাইফুল্লাহসহ সদর ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে পল্টন ট্রাজেডির মূল হোতা ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রকাশিত: 28 Oct, 2026 - 10:15 PM
Logo
Thumbnail

২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 28 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন