সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা

করিমগঞ্জে জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লগি-বৈঠার বর্বরোচিত তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ নাজিম উদ্দিন।

সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানান। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, "পল্টন ময়দানে লগি-বৈঠা দিয়ে যেভাবে নিরীহ নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছে, তা মানব ইতিহাসের অন্যতম একটি বর্বরোচিত অধ্যায়। দীর্ঘ সময় পার হলেও এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার সম্পন্ন হয়নি।" তিনি অবিলম্বে এই ট্রাজেডির মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

উপজেলা সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি তৌহিদ সরকার, মুফতি আলাউদ্দিন, আব্দুল্লাহ সাদীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 28 Oct, 2026 - 10:17 PM
Logo
Thumbnail

করিমগঞ্জে জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 28 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন