নিজস্ব প্রতিনিধি: ২৮শে অক্টোবর ২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হামলায় নিহত শহীদদের স্মরণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকলী উপজেলা আমীর অধ্যাপক আবুল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেন। উপজেলা আমীর তাঁর বক্তব্যে বলেন, "২৮শে অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্য দিবালোকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শহীদদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।"
অনুষ্ঠানে নিকলী উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা দল-মত নির্বিশেষে সকলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে লগি-বৈঠার হামলায় শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।