সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্বাস্থ্য ও পরিবার কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: সুস্থ জীবনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার তাগিদ

নিজস্ব প্রতিনিধি: “পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৩ নং দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন। সেখানে উপস্থিত শিশুদের প্রাক্টিক্যালি দেখানো হয় কীভাবে সাবান ও পানি দিয়ে নিখুঁতভাবে হাত ধুতে হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম পূর্বশর্ত। একটি সুস্থ-সবল প্রজন্ম গঠনে এর কোনো বিকল্প নেই।”

অন্যান্য বক্তারা বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রকাশিত: 28 Oct, 2026 - 11:08 PM
Logo
Thumbnail

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: সুস্থ জীবনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার তাগিদ

স্বাস্থ্য ও পরিবার *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 28 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন