সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্বাস্থ্য ও পরিবার হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে মর্মান্তিক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ভাটার কিলিং বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন- লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ইট কলার মালিক মোফাজ্জল হোসেন সজল বলেন সকালে কয়েকজন শ্রমীক কলায় কাজ করতে গিয়েছে এর মধ্যে কয়েক জনের উপর দেয়াল ধসে শ্রমীক দুজন নিহত হন আর দুজন আহত হন।

এদিকে, একসাথে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত: 09 Oct, 2026 - 05:35 PM
Logo
Thumbnail

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

স্বাস্থ্য ও পরিবার *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 09 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন