সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্বাস্থ্য ও পরিবার পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

এডিসের প্রজননস্থল ধ্বংসে উপজেলা পরিষদে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণ এবং উপজেলা সমাজসেবা অফিস এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

​অভিযানকালে উপজেলা পরিষদ চত্বর ও সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন, ঝোপঝাড় এবং জমে থাকা পানির উৎসগুলোতে মশক নিধক ওষুধ ছিটানো হয়। একই সাথে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল বিনষ্ট করা হয়।

​উক্ত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস। এছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​অভিযানশেষে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার ব্যক্তিগত সচেতনতা। জমা পানি ও ময়লা-আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলে সবাই একযোগে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।"

​জনস্বার্থে ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রকাশিত: 31 Oct, 2026 - 06:50 PM
Logo
Thumbnail

এডিসের প্রজননস্থল ধ্বংসে উপজেলা পরিষদে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্য ও পরিবার *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 31 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন