সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
স্বাস্থ্য ও পরিবার হোসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র‍্যালি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: "Be a Hand Washing Hero" - "হাত ধোয়ার নায়ক হোন"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,  হোসেনপুরের আজ বৃহস্পতিবার সকালে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে "হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য  আসফিয়ার আহমেদ সাগর, প্রকল্প কর্মকর্তা আবদুল আলীমসহ কর্মকর্তারা শিশু শিক্ষার্থীদের সামনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখিয়ে দেন। কখন, কিভাবে এবং কেন হাত ধুতে হবে তা শিশুদের বুঝিয়ে দেওয়া হয়। শিশুদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়।

বক্তারা বলেন, সুস্থ থাকার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো সঠিক নিয়মে হাত ধোয়া। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে, হাঁচি-কাশির পর এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।

বক্তারা আরও বলেন, হাত ধোয়া শুধু নিজেকে সুস্থ রাখে না, পরিবার ও সমাজকেও সুস্থ রাখে। তাই প্রত্যেককে হাত ধোয়ার নায়ক হয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আজ তারা সঠিক নিয়মে হাত ধোয়া শিখেছে। এখন থেকে তারা নিয়মিত হাত ধোবে এবং বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানাবে।

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত: 05 Nov, 2026 - 07:05 PM
Logo
Thumbnail

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র‍্যালি

স্বাস্থ্য ও পরিবার *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 05 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন