সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
সংগঠন ও সংগঠক ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: অ্যাড. মাহবুব উল আলম

স্টাফ রিপোর্টার:

স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এখনও রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি; তাই নারী শক্তিকে জাগিয়ে তোলার  মাধ্যমে দেশে একটি পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কার্যালয়ে এনসিপি নারী সংগঠন জাতীয় নারী শক্তির ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় জেলা নারী শক্তি নেত্রী ও জেলা এনসিপির দপ্তর সেল সদস্য উম্মে সালমা বৃষ্টি, আহত জুলাই যোদ্ধা রুমা খান, নারী শক্তি নেত্রী জুইসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন- জনগণ ভোট দিয়ে গণভোটকে হ্যা জয়যুক্ত করলেও বর্তমান সরকার জনগণের দেওয়া রায়কে বাস্তবায়ন না করে এক নায়কতন্ত্র রাজত্ব কায়েম করছে। তিনি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র-তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে। মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং অন্য সব জায়গায় জনগণের রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে। আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি- তারা নিজের দলের ভেতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐকমত্য সেই ঐকমত্য মেনে নিল না। যদি তারা এই পথে হাঁটে যদি, তারা জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি তারা ছাত্র-তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এদেশের ১৪০০ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপির তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে বলেও হুসিয়ারী করেন তিনি।

প্রকাশিত: 06 Oct, 2026 - 11:59 PM
Logo
Thumbnail

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: অ্যাড. মাহবুব উল আলম

সংগঠন ও সংগঠক *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 06 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন